শেরপুর প্রতিনিধি :
শেরপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের সকল ভোটারদের ঈদুল আজহার শুভেচ্ছা ও দোয়া কামনা করেছেন মাহমুদুল আল হাসান লিখন।
সে শেরপুর পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সকল ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার লক্ষে সে তার কাজ অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে।
পৌর ৩ নং ওয়ার্ড নানা ক্ষেত্রে অন্যান ওয়ার্ডের চেয়ে একটু অবহেলিত থাকলেও তিনি আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হলে ৩ নং ওয়ার্ডের দীর্ঘদিনের ভোটারদের দাবী বাস্তবায়নে তিনি সোচ্ছার থাকবেন বলে মত প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ৩নং ওয়ার্ড মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমি সর্বদাই বন্ধ পরিকর ।
“আমি বিশ্বাস করি জনগণই সকল শক্তির উৎস। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি ৩ নং ওয়ার্ডে উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবো।
আমি সবসময় গরিব, অসহায় ও সাধারণ মানুষের পাশে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও ছিলাম বর্তমানেও থাকবো ইনশাআল্লাহ।

0 $type={blogger}:
Post a Comment