শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর সদর উপজেলার ৬ নং পাকুরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম মিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ নং পাকুরিয়া ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে বয়ে আনে এক অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা। এই উৎসব আমাদের ধৈর্য, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে ঈদের আনন্দ সবার মাঝে, বিশেষ করে অসহায় মানুষের মাঝে ভাগ করে নিতে পারি-এই প্রত্যাশাই করি।
দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, এটাই আমার কাম্য।"
পরিশেষে তিনি পাকুরিয়া ইউনিয়ন বাসীর সু-স্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পুনরায় ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

0 $type={blogger}:
Post a Comment