জামালপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাযা অনুষ্ঠিত



আজিজুর রহমান আনিস,  স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের ইসলামপুরে একই সাথে দুইজন ব্যক্তির জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁরা হলেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিল (৬২) এবং ইসলামপুর পৌরসভার সাবেক ২ নং ওয়ার্ড কমিশনার মনজুরুল হকের পিতা আব্দুল মজিদ মন্ডল (১০৩)।

বুধবার (২৮ অক্টোবর)  বাদ যোহর ঐতিহাসিক ইসলামপুর জনতা মাঠে প্রাঙ্গন তাদের জানাযা অনুষ্ঠিত হয়। 

মাহমুদ হাসান কবির মঞ্জিল জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুুর ছোট ভাই। তিনি এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন সহকর্মী গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে কানাডা প্রবাসী। 

অন্যদিকে আব্দুল মজিদ মন্ডলের পাঁচ ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১০৩) বছর। 

একই দিনে দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে ইসলামপুর শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্নীয় স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment