​ইসলামপুরে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ





রোকনুজ্জামান সবুজঃ 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নে হত দরিদ্র পরিবার গুলোর মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।



​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। সরকারের এই কর্মসূচির আওতায় ইউনিয়নের ১৯৪৩টি তালিকাভুক্ত পরিবারকে ১০ কেজি হারে চাল দেওয়া হয়েছে।

​গত ২০ ও ২১ মে উলিয়া ঘাট ও সাপধরী ইউনিয়ন পরিষদ (অস্থায়ী কার্যালয়) প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল-এর সার্বিক সহযোগিতায় চাল বিতরণ কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

​ত্রাণ বিতরণকালে ট্যাগ অফিসার মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল আলম,প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুল ওয়াদুদ ও এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ নাছিমা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সরকারি এই খাদ্য সহায়তা পেয়ে উপকৃত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছে।


Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment