ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির ইন্তেকাল; এমপি সুলতান মাহমুদ বাবুর শোক



আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং ১০নং গাইবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হাসান কবির মঞ্জিল ইন্তেকাল করেছেন। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১১টা ১৫ মিনিটে জামালপুরের এম. রশিদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সমাজে তিনি একজন ধর্মপ্রাণ ও পরোপকারী মানুষ হিসেবে সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।  তাঁর মৃত্যুতে ১৩৯, জামালপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

এছাড়া, ২৮ অক্টোবর ২০২৬ তারিখে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুমের প্রথম জানাযায় তিনি শরিক হন।  এক শোকবার্তায় আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু মরহুম হাসান কবির মঞ্জিলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।   

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদ মর্যাদা) মোঃ ফিরোজ আহম্মেদ মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোকবার্তার বিষয়টি জানানো হয়েছে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment