লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল; ইসলামপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন গাইবান্ধা



আলমাছ হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো 'লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)'-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা। শিরোপা নির্ধারণী এই মহারণে মুখোমুখি হয় ইসলামপুর ফুটবল একাদশ এবং গাইবান্ধা ফুটবল একাদশ। ১-১ গোলে ম্যাচ ড্র হলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ট্রাইবেকারে ইসলামপুর ফুটবল একাদশকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেগাইবান্ধা ইউনিয়ন ফুটবল একাদশ।  

বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইসলামপুর থানা কমান্ডার এবং সাবেক ৯নং গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম লস্কর আলীর স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।  

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৯ জামালপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি ইসলামপুর-এর সভাপতি জনাব এ. ই সুলতান মাহমুদ বাবু। খেলাটির শুভ উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা মহিলা দলের সহ-সহ-সভাপতি নাসিদা শাফিজ বিনতী।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব শাহ্ মোঃ জুবায়ের এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান। 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলাল উদ্দিন।  

ফাইনাল ম্যাচটিতে সভাপতিত্ব করেন জনাব আশরাফ আলী। টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন খোরশেদ আলম বিপ্লব এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফাহিম আব্দুল্লাহ বাবু। চমৎকার এই টুর্নামেন্টের আয়োজক ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান লেলিন। ম্যাট (MAT)-এর আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটির অফিশিয়াল স্পন্সর ছিল 'অ্যাসপায়ার গ্যাজেট' (ASPIRE GADGET)।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment