রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি-২) এক আকস্মিক অভিযানে কষ্টিপাথর সদৃশ মূল্যবান বস্তিসহ কষ্টিপাথর পাচার চক্রের আট সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত বস্তুটির ওজন ৪ কেজি ৮৫০ গ্রাম, যার বর্তমান আনুমানিক বাজারমূল্য অন্তত ২৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় জামালপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের একপর্যায়ে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারের একটি টিনশেড ইলেকট্রিশিয়ানের দোকানের পেছনের কক্ষে হানা দেয় ডিবি পুলিশ। সেখান থেকে হাতে-নাতে কষ্টিপাথর সদৃশ বস্তুটি উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জামালপুরের স্থানীয় চারজন হলেন-দেওয়ানগঞ্জের চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৪১) তারাটিয়া বাজারের ফরহাদ হোসেন (৩৫) মদ্দেরচর গ্রামের বাবু মিয়া (৪২) ও পোড়াভিটা গ্রামের ফেলু মিয়া (৩১)।
অপর চারজন টাঙ্গাইল জেলা থেকে আগত-ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের আমজাদ হোসেন (৭০) মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামের সবুজ মিয়া (৪৪) কামরুজ্জামান ওরফে রিপন (৬০) এবং গোপালপুর উপজেলার সুতী গোপালপুর গ্রামের জোয়াহের (৫৩)।
জামালপুর জেলা পুলিশ সুপার মোছা.ফারহানা ইয়াসমিনের প্রত্যক্ষ নির্দেশনায় ডিবি-২-এর একটি চৌকস দল সফলভাবে এই অভিযান সম্পন্ন করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা।

0 $type={blogger}:
Post a Comment