আলমাস হোসেন আওয়ালঃ
বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’ ও ‘আপসহীন দেশনেত্রী’ মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যুবদল ও দুবাই যুবদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপন খন্দকার। এতে সভাপতিত্ব করেন ইউএই যুবদল নেতা নীল রতন দাস।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইউএই বিএনপির সিনিয়র সদস্য সাহেদ আহমেদ রাসেল।
উদ্বোধনী বক্তব্য দেন সরিয়তউল্লাহ সবুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই যুবদল নেতা এইচ এম তারেক, আবু কালাম, দুবাই যুবদল নেতা আলীনুর ইসলাম, সেলিম হোসেন, সাইদুর রহমান, শাহিদুর রহমান, আনোয়ার হোসেন, রিন্টু, মেহেদী হাসান রেজভী, সোলাইমান খান, তামিম, আসিফ, মামুনসহ বিভিন্ন ইউনিট থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর দীর্ঘ সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর রাজনৈতিক অবদান ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ফয়সাল মিয়া।
এ সময় ইউএই ও দুবাই যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 $type={blogger}:
Post a Comment