মাদারগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার



রোকনুজ্জামান সবুজঃ 

জামালপুরের মাদারগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ থাকা জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মাথাভাঙা-তেঘরিয়া সড়কের রোডের পাশে একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জহুরুল ইসলাম উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মণ্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন জহুরুল। ওই রাতেই দিকে মাদারগঞ্জ-মাহমুদপুর সড়কের আমলিতলা এলাকায় তাঁর খালি অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে জহুরুলের ছেলে মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

​বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকার একটি ফসলি জমিতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।

​মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে। ময়না তদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment