দেউলিয়াবাড়িতে মরহুম হারুন অর রশিদ স্মৃতি প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী ।।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলাকে ধরে রাখতে জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়িতে মরহুম হারুন অর রশিদ স্মরণে এক প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দেউলিয়াবাড়িতে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ডেফুলি বাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরু মিয়া আনুষ্ঠানিকভাবে এই খেলার উদ্বোধন করেন।
৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আশরাফুল আলম হাসুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. হেলাল উদ্দিন। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন বেলাল হোসেন, আবুল কাসেম মন্টু, আজিজুল হক গুদু, আবদুস সাত্তার, জিয়াউল হক কালু এবং শাহ নেওয়াজ আলম সরকার। পুরো ম্যাচটি সফলভাবে পরিচালনা করেন জাহাঙ্গীর আলম, মো. এরশাদ ও খলিল। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান।
খেলার আয়োজনে সহযোগিতার জন্য দেউলিয়াবাড়ির সর্বস্তরের এলাকাবাসীর প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মরহুম হারুন অর রশিদের জ্যেষ্ঠ পুত্র ফরিদ শেখ। অত্যন্ত আমেজপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই খেলায় বিবাহিত দলকে ১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে অবিবাহিত দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা দেখতে স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। পত্রিকার পাশাপাশি অনলাইনে আপডেট নিউজ পেতে আমাদের অনলাইন সাইট নিয়মিত ভিজিট করুন। The Daily Sotyer Sondhane Protidin - নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, মোবাইল : ০১৯০১-৪৫০৫০১, Gmail - sadidssp@gmail.com

0 $type={blogger}:

Post a Comment