আলমাস হোসেন আওয়াল, ইসলামপুর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের কাছিমা মিয়া বাড়িতে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। বিজয় ছিনিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের ত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই শিক্ষা অনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ, চিনাডুলি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লুডু, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিফা বিন্তি প্রমুখ।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 $type={blogger}:
Post a Comment