জামালপুর দর্পণ ডেস্কঃ
জামালপুর সদরের মেষ্টা ও শাহবাজপুর ইউনিয়নে ১ ও ২ ফেব্রুয়ারি এবং আজ (৩ ফেব্রুয়ারি) কেন্দুয়া ইউনিয়নে ‘মেনকেয়ার ফলো-আপ সেশন’ অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ান সরকারের (ANCP) অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের ‘জেসমিন (GESMIN)’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
কেন্দুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সেশনে ১১টি উৎপাদক দলের মেনকেয়ার দম্পতি, শাশুড়ি ও অ্যাম্বাসেডররা অংশ নেন। এতে গৃহস্থালি কাজে পুরুষের অংশগ্রহণ, পারিবারিক সিদ্ধান্তে নারীর ভূমিকা, পুষ্টি এবং সহিংসতা প্রতিরোধের মতো পাঁচটি মূল বার্তার চর্চা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জেসমিন প্রকল্পের জেন্ডার অফিসার মোছাঃ ছাদেকা বেগম এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাহার আলী বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীরা জানান, মেনকেয়ারের বার্তাগুলো অনুসরণের ফলে তাদের পরিবারে সহিংসতা কমেছে এবং সুখ-শান্তি বৃদ্ধি পেয়েছে।
সেশনটি পরিচালনা করেন অ্যাম্বাসেডর দম্পতি তাছলিমা বেগম ও সোহেল মোল্লা। সেশন পরিচালনায় সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা, তৃপ্তি খাতুন ও নীলা আক্তার।

0 $type={blogger}:
Post a Comment