মশার উপদ্রবে অতিষ্ঠ ইসলামপুর পৌরবাসী

 



ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: 

জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে মশার উপদ্রব। মশক নিধন কার্যক্রমের দৃশ্যমান উদ্যোগ না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পৌর প্রশাসকের কার্যকর পদক্ষেপের অভাবে অনেক এলাকায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে না। ফলে বিভিন্ন ওয়ার্ডে মশার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, জমে থাকা নোংরা পানি, অপরিষ্কার নর্দমা ও দূষিত জলাশয় মশার প্রজননের আদর্শ পরিবেশ তৈরি করছে।


এ অবস্থায় শুধু স্বাভাবিক জীবনযাপনই ব্যাহত হচ্ছে না, বরং ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, শিশু ও বয়স্ক ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন বলে সচেতন মহল আশঙ্কা প্রকাশ করছে।


ইসলামপুর উপজেলা বিএনপির  সহ সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী  মোঃ নাজিৃম হোসেন লোমান  বলেন, ঐতিহ্যবাহী ধর্মকুরা বাজার, ঠাকুরগঞ্জ নিত্য বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি লক্ষ্য করেছেন যে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে তিনি মাননীয় সংসদ সদস্য ও পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।


তিনি জোর দিয়ে বলেন, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, জমে থাকা পানি অপসারণ, নর্দমা ও জলাশয় পরিষ্কারকরণ এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি। অন্যথায় মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে শিশু, বৃদ্ধসহ সকল শ্রেণির মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন।


তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে জনগণ একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন।


ইসলামপুর পৌরবাসীর প্রত্যাশা-নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। জনস্বার্থে প্রয়োজনীয় সেবা নিশ্চিত হোক-এটাই এখন সময়ের দাবি।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment