উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন শিক্ষক রুহুল আমিন

 


‎​আলমাছ হোসেন আওয়ালঃ


আসন্ন ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন মোঃ রুহুল আমিন। তিনি বর্তমানে ইসলামপুর উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, ইসলামপুর জিয়া পরিষদের সভাপতি এবং  ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

​সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি যমুনা ও ব্রহ্মপুত্র নদী বেষ্টিত এই জনপদকে নিয়ে নিজের স্বপ্নের কথা জানান। তিনি বলেন, অবহেলিত ও নদী ভাঙন কবলিত ইসলামপুর উপজেলাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করাই তার মূল লক্ষ্য। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন এবং দুর্গম চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার ঘটাতে তিনি কাজ করতে চান।

​তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে অন্যতম হলো—ইসলামপুরকে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ হিসেবে গড়ে তোলা। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে তিনি বদ্ধপরিকর।

​রুহুল আমিন কেবল একজন শিক্ষকই নন, তিনি শিক্ষার মানোন্নয়নে দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছেন। তার এই প্রার্থীতা ঘোষণার পর থেকে স্থানীয় সাধারণ মানুষ ও  শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। চরাঞ্চলের শিক্ষা ও যোগাযোগ নিয়ে তার সুস্পষ্ট পরিকল্পনা ভোটারদের মাঝে আশার আলো সঞ্চার করেছে।

​নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং আধুনিক ইসলামপুর গড়তে সবার সহযোগিতা প্রার্থনা করছেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment