আলমাস হোসেন আওয়ালঃ
জামালপুরের ইসলামপুর উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট কৃষির আওতায় মালচিং পদ্ধতিতে বেগুন চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) চিনাডুলি ইউনিয়নের আনন্দপাড়া গ্রামের দুলালের বাড়ীতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন (GESMIN) প্রকল্প বাস্তবায়ন করছে।
মাঠ দিবসে মালচিং পদ্ধতিতে উৎপাদিত বেগুনের উন্নত ফলন সরেজমিনে প্রদর্শন করা হয়। এতে উৎপাদক দলের সদস্য, কৃষি সংক্রান্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ফলোয়ার কৃষকসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
ফৈলামারি উৎপাদক দলের সভাপতি রসুল মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার মিকাইল হোসেন, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রাশিদুল হাসান, ইউপি সদস্য মোছাঃ আমেনা বেগম ও প্রকল্পের মাঠ সমন্বয়কারী এবং অন্যান্য কর্মকর্তারা।
প্রদর্শনীতে কৃষক রওশনআরা মালচিং পদ্ধতিতে বেগুন চাষের লাভজনক ফলাফল তুলে ধরেন। এতে অংশগ্রহণকারী কৃষকরা অনুপ্রাণিত হন।
বক্তারা আরো বলেন, পচনশীল মালচিং ফিল্ম ব্যবহার, হাইব্রিড বেগুন চাষ, জৈব বালাইনাশক প্রয়োগ এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বাড়ানো উচিত।
এ ধরনের উদ্যোগ টেকসই কৃষি উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

0 $type={blogger}:
Post a Comment