জামালপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

 


মোঃ সুমন মিয়াঃ

জামালপুরের মাদারগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা নিরীহ প্রবাসী পরিবারসহ একের পর এক বসত বাড়ি ও কৃষি জমি জবর দখল, অব্যাহত হুমকি, রক্তক্ষয়ী হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 


আজ (শনিবার) মাদারগঞ্জ উপজেলার কড়ুইচূড়া ইউনিয়নের গড়পাড়া গ্রামের প্রধান সড়কের পাশে ভুক্তভোগী প্রবাসী পরিবার ও  এালাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।


ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে প্রবাসী গোলাম মওলা, ৭নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক বিলাত আলী এবং এলাকাবাসীর পক্ষ থেকে আবুল হোসেন, ইউসুফ আলী, নাসিমা বেগম, ফিরোজা বেগম, আনিছুর রহমান ও আঃ মালেক মন্ডলসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, কড়ুইচড়া ইউনিয়নের মৃত বাহাজ মেম্বার এর ছেলে ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মতিন এবং একই গ্রামের শুকুর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সদস্য মামুনুর রশিদ মামরুল এলাকার চিহ্নিত মামলাবাজ ও ভূমিদস্যু। তারা ইতিপূর্বেও এক অসহায় বিধবা'র জমি জবরদখল করে ভিটেমাটি ছাড়া করেছে এবং দীর্ঘদিন ধরেই প্রবাসী পরিবারের জমি বেদখলের পাঁয়তারা করছে।


এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি মামরুল ও তার সহযোগীরা জোরপূর্বক জমি বেদখলের চেষ্টা করতে অতর্কিত হামলা করে। এসময় অন্তত ১২ জন আহত  হয়ে মাদারগঞ্জ ও জামালপুর হাসপাতালে চিকিৎসা নেন।


ওই হামলার ঘটনায় মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তারা।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের জানায়, উপর মহলের নির্দেশ রয়েছে—এই বিষয়ে মামলা নেওয়া যাবে না এবং ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত নির্বাচন ছাড়া অন্য কোন কাজ করার সুযোগ নেই।


এতে করে একদিকে ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং সন্ত্রাসীরাও আরও বেপরোয়া হয়ে উঠছে।


এ সময় বক্তারা অবিলম্বে প্রবাসী পরিবারের নিরাপত্তাসহ ভূমিদস্যু মামরুল ও মতিনের সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment