জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কুটামনি উচ্চ বিদ্যালয়ের চার সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন মোঃ মেহেদী হাসান রানা। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ আনিছুর রহমান এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ৮ম শ্রেণির শিক্ষার্থী সিরাতুল জান্নাত কথামনির পিতা মোঃ হেলাল উদ্দিন। এছাড়া পদাধিকারবলে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশীদ আলম ।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য এই এডহক কমিটি বলবৎ থাকবে। উক্ত মেয়াদের মধ্যে বিদ্যালয়টিকে অবশ্যই নিয়ম মেনে একটি পূর্ণাঙ্গ ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
বোর্ডের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত মেয়াদের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে বিদ্যালয়টির স্বীকৃতি ও অনুমতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি, এই এডহক বা বিশেষ ধরনের কমিটির মাধ্যমে কোনো প্রকার নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না বলেও চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়।
0 $type={blogger}:
Post a Comment