শেরপুরের মধুটিলা ইকোপার্কে দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’-এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী ।।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত পত্রিকা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন-এর প্রকাশনার ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে আনন্দমেলা ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে সত্য ও ন্যায় সংবাদ প্রকাশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পত্রিকাটির পথচলার সফলতা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল।
এছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক মোঃ সাইদুর রহমান সাদী, সহ-সম্পাদক মোঃ আতাউর রহমান সানি, জামালপুর জজ কোর্টের এডভোকেট এম.এ রায়হান পাপ্পু, মেষ্টা ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান মাসুদ, প্রশাসনিক কর্মকর্তা বজলুল করিম, মেষ্টা ইউপি সদস্য মোঃ রিপন মাহমুদ মিন্টু, মোছাঃ রিক্তা বেগম মারিয়া, ১নং কেন্দুয়া ইউপি সদস্য মোঃ শাহীন দেওয়ানী, মোঃ নায়েব আলী, মোঃ শাহিনুর ইসলাম শাহীন, মোছাঃ বেদেনা বেগম, মোছাঃ লুৎফা বেগম, দৈনিক পল্লী কন্ঠ প্রতিদিন পত্রিকার মাসুদ রানা, শেরপুর জেলা প্রতিনিধি সুলতান আহমেদ ময়না, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম মন্ডল, মোয়াজ্জেম হোসেন, এম এ জলিল আকন্দ শশী, মো. আলমগীর, মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম আবেদ ও হৃদয় হাসান, ইসলামপুর প্রতিনিধি এস এম হোসেন রানা ও আব্দুল মোতালেব, বিশেষ প্রতিনিধি মাসুদুর রহমান, মোঃ রাসেল রানা, আজাদ খান এবং জামালপুর-শেরপুর জেলার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: রাশেদুর রহমান রাসেল বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। সাংবাদিকতা একটি মহান দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সমাজের সঠিক চিত্র তুলে ধরতে নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানটি আজ ১৩তম বর্ষে পদার্পণ করতে পেরেছে। তিনি ভবিষ্যতেও পত্রিকার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আনন্দমেলার পাশাপাশি একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ও ১৩ বছর পদার্পন উপলক্ষে ১৩ পাউন্ডের কেক কেটে অনুষ্ঠানটি শুরু হয়, যেখানে প্রতিনিধিদের পাশাপাশি তাদের পরিবারবর্গ, বিশিষ্টজন ও আমন্ত্রিত সাংবাদিকরা অংশ নেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলের অংশগ্রহণে এটি এক আনন্দঘন মহামিলনে পরিণত হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন সত্য ও ন্যায়ের পক্ষে নিরপেক্ষ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ থেকে জামালপুর-শেরপুরজেলার পাঠকসমাজের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তানভূমি গানের দল। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মাসুদুর রহমান।
দুপুরে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উপভোগ করেন। সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত সাংবাদিকরা মত প্রকাশ করেন। দিনব্যাপী আনন্দঘন আয়োজন শেষে বিকেলে স্মৃতিময় মুহূর্ত ধারণের জন্য গ্রুপ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। পত্রিকার পাশাপাশি অনলাইনে আপডেট নিউজ পেতে আমাদের অনলাইন সাইট নিয়মিত ভিজিট করুন। The Daily Sotyer Sondhane Protidin - নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, মোবাইল : ০১৯০১-৪৫০৫০১, Gmail - sadidssp@gmail.com

0 $type={blogger}:

Post a Comment