আলমাস হোসেন আওয়ালঃ
জামালপুর জেলার কৃতি সন্তান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অব.) ড. শহীদ মোতাহার হোসেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. শহীদ আতাহার হোসেনের গর্ভধারিণী মা আলহাজ্ব সুফিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আগামীকাল শনিবার বাদ যোহর, দুপুর ২টা ১৫ মিনিটে ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের পেচারচর গ্রামের ডাক্তারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমার রূহের মাগফিরাত কামনা ও দোয়া প্রার্থনা করা হয়েছে।

0 $type={blogger}:
Post a Comment