বিরামপুরে ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ



মোঃ নয়ন মিয়া দিনাজপুর, জেলা প্রতিনিধিঃ

‎আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।

‎বৃহস্পতিবার (১৪ই মে ২০২৬) সকাল ০৮ টায় ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান।

‎এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলার ট্যাগ অফিসার নূর উদ্দিন মাসুম, ৩নং খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোবার মন্ড়ল সহ ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের ইউপি সদস্য, আশরাফুল আলম, আজিজুল হক, জিয়াউর রহমান, রায়হান কবির, আকবর আলি, তফির উদ্দিন, লগেন পাহান, ফ্ল্যাব্রিয়াস হেমব্রম, এবং সংরক্ষিত মহিলা সদস্য শিতলি পাহান, শিউলি বেগম, মাহমুদা বেগম, ৩নং খানপুর ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মী ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের মানবিক কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

‎৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩নং খানপুর ইউনিয়নের মোট ৪ হাজার ৪০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

‎স্থানীয় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এ সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment