আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী নাজিম হোসেন নোমান প্রচারণায় শীর্ষে

 


আলমাস হোসেন আওয়াল, ইসলামপুর প্রতিনিধিঃ


আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি।

প্রার্থীদের দৌড়ঝাঁপে সাধারণ ভোটারদের আলোচনায় প্রচারণায় শীর্ষে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান।

নাজিম হোসেন নোমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ছাত্র জীবন থেকে  পৌর শহরের ৯টি ওয়ার্ডসহ ইসলামপুর উপজেলার গরীব, দুখী ও মেহনতি মানুষদের পাশে থেকে কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে বিভিন্ন ধরণের সাহায্য সহযোগীতা করে আসছে।

পৌর শহরের বিভিন্ন হাট বাজার ও চায়ের দোকানে শুধু একটি সেটা হলো নাজিম হোসেন নোমানের নাম।

সাধারণ ভোটারদের একটাই প্রত্যাশা আসন্ন পৌরসভা নির্বাচনে নাজিম হোসেন নোমান মেয়র নির্বাচিত হলো ইসলামপুর পৌরসভা হবে একটি আধুনিক পৌরসভা।


দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় নোমান মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে আসছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, দলীয় মনোনয়ন পেলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন। 

জামালপুর জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামপুর পৌরসভা কাঁসা শিল্পের জন্য সুপরিচিত। ১৯৯৮ সালে ১৪ দশমিক ৭১ বর্গকিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত এই পৌরসভায় ইতিপূর্বে ১৯৯৯, ২০০৪ ও ২০১১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সমর্থন পেলে নাজিম হোসেন নোমানের তারুণ্য, সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূল সংযোগ আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। 


নাজিম হোসেন নোমান বলেন, “আমি ইসলামপুরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ডিজিটাল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমি শাসক নয়, বরং নাগরিকদের সেবক হিসেবে কাজ করতে আগ্রহী।”

তিনি আরােও বলেন নাগরিকরা ঘরে বসেই পৌরসভার বিভিন্ন সেবা নিশ্চিত করবে, জলাবদ্ধতা নিরসন করা হবে,   যানজটমুক্ত সুশৃঙ্খল শহর গঠন, সিসিটিভি ক্যামেরা দ্বারা পুরো পৌরসভা নিয়ন্ত্রন,  উন্নত স্ট্রিট লাইটের আওতায় পুরো শহরকে নিয়ে আসা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠন করাই তার লক্ষ্য।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment