ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে চান সাবেক বিএনপি নেতা মোবারক হোসেন বেদারুল

 


নিজস্ব প্রতিবেদকঃ 


জামালপুরের ইসলামপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন বেদারুল।

​সম্প্রতি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামপুর পৌরসভার সর্বস্তরের সম্মানিত নগরবাসীকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এই ইচ্ছা প্রকাশ করেন। মোবারক হোসেন বেদারুল দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। 

তিনি ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন

​পৌরবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি মানবিকতা, ন্যায়পরায়ণতা,সততা ও উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন,মহান আল্লাহর ইচ্ছায় নগরবাসীর শক্তি, সম্প্রীতি ও কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য।

​আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে লড়াই করার লক্ষ্যে তিনি এখন থেকেই সাধারণ মানুষের সাথে যোগাযোগ করে চলছেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment