​জামালপুরে ভুয়া ঠিকানায় ১৬ বছর ধরে সরকারি চাকরি! নেপথ্যে স্বামীর ক্ষমতার অপব্যবহার



রোকনুজ্জামান সবুজঃ 

জামালপুরে নিয়ম বর্হিভূতভাবে ভূয়া ঠিকানা ব্যবহার করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে চাকুরী নেয়ার অভিযোগ উঠেছে জামালপুর পৌর শহরের চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারি শিক্ষক জোবেদা আক্তারের বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, সহকারি শিক্ষক মোছাম্মৎ জোবেদা আক্তার এর পিতা আবুল কাশেম, মাতা নূরুন নাহার উভয়ের জাতীয় পরিচয় পত্রের ঠিকানা গ্রামঃ রঘুনাথপুর, ডাকঘরঃ চেচুয়া, উপজেলাঃ মুক্তাগাছা,জেলাঃ ময়মনসিংহ এবং তার দুই সন্তান ও স্বামী শফিকুল ইসলাম পাঠানের ঠিকানা মুক্তাগাছা জাতীয় পরিচয় পত্রের ঠিকানা গ্রামঃ বাদেকল মোহনা, রামভদ্রপুর বাঁশাটী, উপজেলাঃ মুক্তাগাছা, জেলাঃ ময়মনসিংহ। 

খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত সহকারী শিক্ষক জোবেদা আক্তারের স্বামী শফিকুল ইসলাম পাঠান তিনি ২০০০ইং খৃীঃ থেকে ২০১৫ ইং সাল পর্যন্ত জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কম্পিউটার অপারেটর পদে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি বদলি হয়ে সুনামগঞ্জে যান। আবার তিনি ফ্যাসিষ্ট সরকারের তৎকালিন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি ডিও লেটারের মাধ্যমে ২০২০ খৃীঃ পূনরায় জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে একই পদে যোগদান করে এখন পর্যন্ত বহাল তরিয়তে রয়েছেন। দীর্ঘ দিন তার একই অফিসে কর্মরত থাকার সুবাধে শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনে যোগাযোগ ও প্রভাব বিস্তার করে তিনি ২০১০ ইং সালে তার স্ত্রীর চাকুরী পেতে স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলা কোটার পরিরর্তে জামালপুর জেলা কোটায় সঠিক ঠিকানা তথ্য গোপন করে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভূয়া ঠিকানা ব্যবহার করে আবেদন করে ভূয়া পরিচয়পত্র/নাগরিক সনদ দাখিল করে বাগিয়ে নিয়েছেন স্ত্রীর সরকারী চাকুরী। তার স্ত্রীর শিক্ষক নিয়োগ পত্রে মোছাম্মৎ জোবেদা আক্তার, পিতাঃ মোহাম্মদ আবুল কাশেম, মাতাঃ নুরুন নাহার, গ্রামঃ রানাগাছা, পোঃ রানাগাছা, উপজেলাঃ জামালপুর সদর, জেলাঃ জামালপুর উল্লেখ করেছেন। অথচ তার পিতা-মাতা ও স্বামীর ঠিকানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে জামালপুর পৌর শহরের চন্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জোবেদা আক্তারের চাকুরীর নিয়োগপত্রের উল্লেখিত ঠিকানানুযায়ী এলাকা একাধিক নবীন-প্রবীন ব্যক্তির ভাষ্যনুযায়ী জোবেদা আক্তার কিংবা তার পিতা-মাতা বাড়িঘর বসতভিটার অস্তিত্ব নেই। তারা আরো জানায়, উল্লেখিত ব্যক্তিরা আগে কখনও ছিল না এমনকি এখনও নেই। ফলে নিয়োগ পত্রে ঠিকানার বৈধতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বর্তমানে অভিযুক্ত শিক্ষক জোবেদা আক্তার জামালপুর পৌর শহরের চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বৎসর যাবত কর্মরত থেকে বেতন ভাতা উত্তোলন করে গেলেও যেন দেখার কেউ নেই। 

অভিযোগকারিদের দাবী, যেহেতু তিনি সঠিক ঠিকানা গোপন করে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভূয়া ঠিকানা ব্যবহার করে সংরক্ষিত জামালপুর জেলা কোটায় আবেদন করে নিয়োগ প্রাপ্তি হয়ে সরকারী চাকুরীতে যোগদান করেছেন তাই তিনি নিয়োগ পত্রের শর্তাবলীর (চ) ধারা লঙ্গন করে ১৬ বৎসর যাবৎ বেতন ভাতা উত্তোলন করছেন। তাই জরুরী ভিত্তিতে কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় সচেতন নাগরিক জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের মতে, মিথ্যা তথ্য, ভূয়া ঠিকানা, ভূয়া সনদ, জাল কাগজপত্র দাখিল করে সরকারি চাকুরীতে যোগদান অত্যন্ত গুরুতর অপরাধ শুধু নয়, বরং রাষ্ট্রের সাথে প্রতারণার শামিল। এসব ঘটনায় প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও অনেক ক্ষেত্রে তদন্ত শুরুর পর প্রভাবশালীদের তদবিরে ধামাচাপা পড়ে যায়। ফলে সাধারণ মানুষের মধ্যে হতাশা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই নিয়োগ সংক্রান্ত নথিপত্র, স্থায়ী ঠিকানা যাচাই, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা পর্যালোচনা করে  সঠিক তদন্ত সাপেক্ষে কঠোর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এমনটি প্রত্যাশা করছি।

এ বিষয়ে চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অভিযুক্ত সহকারি শিক্ষক জোবেদা আক্তারের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, যারা অভিযোগ দিয়েছে তাদের কাছে জেনে নিন বলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এ সংক্রান্ত বিষয়ে অভিযুক্তের স্বামী জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত কম্পিউটার অপারেটর শফিকুল ইসলাম পাঠানের কাছে জানতে চাইলে তিনি বলেন, জোবেদা আক্তারের সব কিছু ঠিক আছে। আপনি প্রায় ২৬ বৎসর যাবত চাকুরীতে যোগদানের পর থেকে একই অফিসে কর্মরত থাকার কারণ কি? জানতে চাইলে তিনি বলেন চাকরীতে যোগদানের পর একবার বদলী হয়ে ছিল বর্তমান আবার এখানে ৬ বৎসর যাবত কর্মরত আছি বলে জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহসান বলেন, বিষয়টি জানলাম। এখনও কোন অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment