জামালপুরে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত


জুয়েল রানাঃ

​জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন।

​মঙ্গলবার (০৭.০৭.২০২৬) দুপুরে জামালপুর শহরের বেলটিয়ার লুইজ ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে জামালপুর জেলার বিভিন্ন উপজেলার ইলেক্ট্রিক ব্যবসায়ী ও ডিলারদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এমইপি।

​সম্মেলনে এমইপি গ্রুপের ডিস্ট্রিবিউটর মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং ডিভিশনাল ম্যানেজার মোঃ রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কোম্পানির সিনিয়র ডেপুটি ম্যানেজার মোঃ আমানত হোসাইন আমান। 

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জামালপুর জেলা ইলেক্ট্রিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন সহ আরো অনেকে। 

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ইলেক্ট্রিক মালিক সমিতির নেতৃবৃন্দ ও ইলেক্ট্রিক ব্যবসায়ীরা। এ সময় বক্তারা সম্মেলনে ব্যবসার প্রসার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment