আলমাস হোসেন আওয়ালঃ
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌলাহ পাহলোয়ান অভিযোগ করে বলেন, জামালপুর-২ (ইসলামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর জ্যেষ্ঠ কন্যা ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাশিদা শাফিজ বিনতীর বিরুদ্ধে উপজেলা বিএনপির বিক্ষুব্ধ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এসব অভিযোগ করেছেন। তার এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবকে দল থেকে বহিস্কারের দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, হামিদুর রহমান মলিন ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমতসহ উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

0 $type={blogger}:
Post a Comment