ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের পলাবান্ধা উজানপাড়া গ্রামে হামলা ও চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত সংবাদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নাজমা বেগম ও তার স্বামী সাবেক কাউন্সিলর ছামিউল হক।
তিনি জানান, গত ২৩ মার্চ রাতে ১০-১৫টি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করেছে-এমন যে অভিযোগ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তার ভাষায়, আমার বাড়িতে কেউ প্রবেশ করেনি এবং কোনো ধরনের চাঁদাও দাবি করা হয়নি।
গত ২৪ ও ২৫ মার্চ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও স্থানীয়-জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদে তার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নারী লাঞ্ছনার অভিযোগ উল্লেখ করা হয়।
নাজমা বেগম, যিনি ইসলামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামিউল হকের স্ত্রী, বলেন-প্রকাশিত সংবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও জানান, একটি কুচক্রী মহলের প্ররোচনা ও বিভিন্ন প্রলোভনের কারণে তাকে দিয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করানো হয়েছিল। ওই অভিযোগে ৭ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা হাসিলের জন্য আমাকে ব্যবহার করেছে, যা আমাদের পরিবারকে বিব্রত ও বিপদে ফেলেছে, বলেন তিনি।
নাজমা বেগম জানান, তিনি ইতোমধ্যে ইসলামপুর থানায় দায়ের করা অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।

0 $type={blogger}:
Post a Comment