দিনাজপুরের ‎বিরামপুরে নানান কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন




‎মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি:


‎দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

‎বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পৌরসভা, পুলিশ, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 


‎পরে সকাল ৯টায় টায় পৌর শহরের আনসার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।


‎এরপর বিভিন্ন বাহিনীর সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশু- কিশোরদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়, যা দিবসটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

‎পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা'র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদস্য সচিব মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment