জামালপুর দর্পণঃ
গত ১৭ মার্চ মঙ্গলবার PBN BANGLA অনলাইন পোর্টাল পত্রিকায় “দুর্নীতির অভিযোগ উঠেছে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে" শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়।
উক্ত সংবাদটির আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।কে বা কাহারা উক্ত প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য ঈর্ষাম্বিত হয়ে সাংবাদিকে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছেন। যা আদৌ সত্য নয়।
এ ছাড়াও ঐ সংবাদে আমার নামে বিসিআইসি সার ডিলার নিয়েও রয়েছে বিতর্ক জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তাহা নিত্যান্তই উদ্দেশ্য যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রণোদিত বটে। একটি কুচক্রী মহল আমার সুনাম নষ্ট করার জন্য সংবাদ দাতাকে মিথ্যা তথ্য দিয়ে প্রলুব্ধ করে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল আহম্মেদ
উপজেলা কৃষি কর্মকর্তা,
ইসলামপুর, জামালপুর।

0 $type={blogger}:
Post a Comment