জামালপুরে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন



মোঃ সুমন মিয়াঃ


জামালপুরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার দুপুরে শহরের কাচারী পাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ভোক্তভোগী ছারোয়ার হোসেন সুজন লিখিত বক্তব্যে বলেন, ইসলামপুর উপজেলার পচাবহলা গ্রামে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৪ একর ৩৯ শতাংশ জমি একই এলাকার শাহিদুর রহমান সরকার, আব্দুল হামেদ সরকার, উসমান গণিসহ একাধিক ব্যক্তিরা জোর পুর্বক  দখল করে। উক্ত জমি আমরা বারবার দখলমুক্ত করার চেষ্টা করে নানা হয়রানীর শিকার হয়েছি। 


এর আগেও ১০ শতাংশ জমির ধান জোর পুর্বক কেটে নিয়ে গেছে তারা।  তিনি আরও বলেন, ওই জমি দখল করার পর তারা ব্রিটিশ সরকারের সময়ের একটি জাল দলিল তৈরি করেন।  উক্ত দলিলের বিপরীতে এবং দখলকৃত জমি উদ্ধারের জন্য বিজ্ঞ ইসলামপুর সহকারী জজ আদালত, জামালপুরে একটি মামলা চলামান আছে। 


সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছারোয়ার হোসেন, তার পিতা আব্দুর রউফ আনসারী, বড় ভাই  শফিকুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।  এ সময় জামালপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment