আলমাস হোসেন আওয়াল, ইসলামপুর প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই জামালপুর জেলা ইসলামপুর পৌরসভায় আসন্ন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা চলছে।
সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম হোসেন নোমান। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বিশেষ করে প্রতিকূল সময়ে দলের কর্মীদের পাশে থাকা এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু এমপির নেতৃত্বে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখায় তিনি আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
মোঃ নাজিম হোসেন নোমান ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। ১৯৯৮ সালে ইসলামপুর কলেজে ছাত্রদলের রাজনীতিতে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। রাজনৈতিক কারণে তিনি মামলা হামলা ও জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ দিন ইসলামপুর পৌর ও উপজেলায় ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করে। আওয়ামী শাসনবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।
২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি অসংখ্য রাজনৈতিক মামলার শিকার হয়েছেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানেও একাধিকবার হামলা শিকার হয়েছে।নিজস্ব অর্থায়নে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও পূজা মন্ডপে অনুদান প্রদানসহ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও ত্রাণ বিতরণের মতো মানবিক কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। ক্লিন ইমেজ ও সমাজসেবক হিসেবে দলমত নির্বিশেষে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মোঃ নাজিম হোসেন নোমান বলেন, “আমি নিজেকে দুর্নীতিমুক্ত রেখে ইসলামপুর পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত শহরে রূপান্তরিত করতে চাই। জননেতা আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু এমপির হাতকে শক্তিশালী করতে এবং বেকারত্ব দূর ও দরিদ্র মানুষের সেবায় আমি আজীবন কাজ করে যাব।”

0 $type={blogger}:
Post a Comment