আলমাস হোসেন আওয়ালঃ
জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (রবিবার) ইসলামপুর অডিটোরিয়াম মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, “আপনারা বিগত দিনে নিরলস পরিশ্রম করে আমাকে বারবার নির্বাচিত করেছেন। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। ইসলামপুর উপজেলার সার্বিক উন্নয়নে আমি আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করছি।” তিনি আগামী দিনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন সরকার, উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম শহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা শাফিজ বিনতী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম ঢালী এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাও করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আজমদৌলাহ পাহলোয়ান, সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ বিপুল মাষ্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন,কৃষক দলের সভাপতি রেহান আলী, ওলামা দলের সভাপতি মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 $type={blogger}:
Post a Comment