পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আ: হালিম সরকার



নাজমুল হোসাইন, শেরপুর প্রতিনিধি :

সংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহেরমজান শেষে সমাগত পবিত্র ঈদুল ফিতর। আনন্দের এই মহোৎসবে শেরপুর সদর উপজেলার ৬নং পাকুরিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শেরপুর সদর উপজেলা বিএনপি'র সদস্য ও পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আ: হালিম সরকার। 

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি"। 

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে পরম শান্তি ও সম্প্রীতির বার্তা। 

পাকুরিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের ঘরে ঘরে আনন্দের এই বার্তা পৌঁছে যাক, এটাই আমার প্রত্যাশা।

​শুভেচ্ছা বার্তায় তিনি আরো উল্লেখ করেন, সম্প্রীতির বন্ধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারে। পাকুরিয়া ইউনিয়ন এর উন্নয়ন ও জনসেবায় তিনি অতীতে যেমন পাশে ছিলেন, ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পাকুরিয়া ইউনিয়নসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন। শেরপুর সদর উপজেলা বিএনপি'র সদস্য ও

পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আরও বলেন, ঈদ আমাদের মাঝে ভেদাভেদ ভুলে একে অপরকে আপন করে নেওয়ার শিক্ষা দেয়। আসুন,আমরা সবাই মিলে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ে তুলি।

​পরিশেষে তিনি পাকুরিয়া ইউনিয়নবাসীর সুস্বাস্থ্যও দীর্ঘায়ু কামনা করে উৎসবমুখর পরিবেশে সমাগত পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment