মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার একটি গ্রামে অসহায় গরিব পরিবারের দখলকৃত জমির ওপর রোপণ করা শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,উপজেলার মামুদপুর এলাকার হঠাৎ পাড়া গ্রামের এনামুল হক (৬৫), মহর আলী, এমদাদুল ও মোকছেদুল (পিতা মৃত রফিতুল্লাহ) দীর্ঘদিন ধরে প্রায় ৪৭ শতক জমি ভোগদখল করে আসছেন। ২০১১ সাল থেকে ওই জমি নিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ ও মামলা চলমান রয়েছে। তবে প্রতিপক্ষ তাদের পক্ষে আদালতের রায় পেয়েছে বলে জানা গেছে, যদিও বাস্তবে জমিটি দীর্ঘদিন ধরে বাদীপক্ষের দখলে রয়েছে বলে স্থানীয়দের দাবি।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত ৫ মার্চ ২০২৬ সকালবেলা তারা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষ দলবদ্ধভাবে এসে জমির ওপর থাকা বিভিন্ন ফলের গাছ কেটে ফেলে দেয়। কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে প্রায় ৩০০টি কলাগাছ, ২৫টি আমগাছ,২৫টি কাঁঠালগাছ,১টি লেবুগাছ এবং ২টি নিমগাছ আরও অন্য প্রজাতির গাছ কেটে নিধন করেছে তাদের দাবি,এই জমির কলাগাছ ও অন্যান্য ফল বিক্রি করেই তাদের পরিবার চলতো। হঠাৎ করে সব গাছ কেটে ফেলায় পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু জামায়াত পন্থী ব্যক্তি— নজরুল ইসলাম,মতিউর,মোফাজ্জল,এখলাছ, অহিদুলসহ আরও কয়েকজন লোকজন নিয়ে এসে পরিকল্পিতভাবে গাছগুলো কেটে ফেলে। তারা দীর্ঘদিন ধরে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে বলেও দাবি করেন। ভুক্ত ভোগীরা বলেন,“আমরা অসহায় ও নিঃস্ব পরিবার। আমরা বিএনপি করি—এটাই নাকি আমাদের বড় অপরাধ। এই কারণেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামায়াতের লোকজন আমাদের ওপর বারবার হামলা ও নির্যাতন চালাচ্ছে।”
এ ঘটনায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দেশের নেতৃত্বের কাছেও তাদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তারা দেখছেন যে জমিটি বাদীপক্ষই চাষাবাদ ও দখলে রেখে আসছে। হঠাৎ করে গাছ কেটে ফেলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

0 $type={blogger}:
Post a Comment