বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় ল‍্যাম্বের কর্মশালা



মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ


‎দিনাজপুরের বিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব হেলথ–ইউকে এর আর্থিক সহযোগিতায় ল্যাম্ব-এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রজেক্ট –এর উদ্যোগে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা (এসজিবিভি) মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে সোমবার (১৬ মার্চ) উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, মানব পাচার ও এসজিবিভি সংক্রান্ত ঘটনার কার্যকর ব্যবস্থাপনার জন্য রেফারেল পথনির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের অবহিত করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা। পাশাপাশি মানব পাচার ও এসজিবিভি মামলার সুষ্ঠু ও সমন্বিত ব্যবস্থাপনার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) –এর খসড়া প্রণয়ন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।


‎কর্মশালায় সরকারি স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, লিগ্যাল এইড সংস্থা, ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দ এবং শিক্ষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বক্তারা মানব পাচার ও এসজিবিভি ঘটনার ক্ষেত্রে ভুক্তভোগীদের দ্রুত, নিরাপদ ও কার্যকর সহায়তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


‎আলোচনায় উল্লেখ করা হয় যে, একটি কার্যকর রেফারেল ব্যবস্থার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, মানসিক সহায়তা এবং পুনর্বাসন সেবা দ্রুত ও সহজে নিশ্চিত করা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সুসংগঠিত যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।


‎কর্মশালার শেষে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংগঠনগুলোর হোয়াটসঅ্যাপ গ্রুপ শেয়ার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যায়।


‎আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই কর্মশালার মাধ্যমে প্রণীত এসওপি ও শক্তিশালী রেফারেল ব্যবস্থাপনা ভবিষ্যতে মানব পাচার ও এসজিবিভি প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সহায়তায় স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান,  বিরামপুর থানা পুলিশের এসআই মোছাঃ মাহমুদা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।


‎এছাড়াও ল্যাম্ব-এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রজেক্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার বিলাস পৌল তিগ্যা, রিসোর্স ডেভেলপমেন্ট এন্ড প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. হাফিজুর রহমান, টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment