আলমাস হোসেন আওয়ালঃ
নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচি–২০২৬ এর আওতায় জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে কাটাখালি (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে গাইবান্ধা ইউনিয়নের কাটাখালি (জিয়া খাল) এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু, সংসদ সদস্য শাহ ওয়ারেছ আলী মামুন এবং সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাটাখালি (জিয়া খাল) পুনঃখনন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 $type={blogger}:
Post a Comment