আলমাছ হোসেন আওয়ালঃ
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ইসলামপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার সকালে ইসলামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলার হাজার হাজার মুসল্লি অংশ নেন।
নামাজে অংশ নেন নবনির্বাচিত সংসদ সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঈদগাহ মাঠ কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নামাজপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, "পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজ আনন্দের দিন। আমরা যেন এই ভ্রাতৃত্ববোধ সারা বছর বজায় রাখতে পারি।"
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব সহ মাঠ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন।
নামাজ শেষে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

0 $type={blogger}:
Post a Comment