আলমাস হোসেন আওয়ালঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলাসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুব নেতা হামিদুর রহমান মলিন।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ইসলামপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।”
তিনি আরও বলেন, “দেশ ও দেশের বাইরে অবস্থানরত আমার সকল শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।” এসময় তিনি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য কামনা করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন ব্যক্ত করেন।
সবশেষে তিনি সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান, যেন তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।

0 $type={blogger}:
Post a Comment