ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী সাংবাদিক মোরাদুজ্জামান মোরাদ



রোকনুজ্জামান সবুজঃ 


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলায় বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ইসলামপুর প্রেসক্লাবে সফল সভাপতি,মোরাদুজ্জামান মোরাদ।



তিনি ঈদ বার্তায় বলেন, দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর অনাবিল আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর।



ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের সকল নাগরিকের জীবন। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ধনী গরীবের ব্যবধান দূরীভূত হয়। ঈদ-উল-ফিতর আমাদের সকলকে এক কাতারে আসতে এবং একে অপরের প্রতি সহমর্মিতা দেখাতে শিক্ষা দেয়। 


ঈদ-উল-ফিতরের এই শিক্ষা ধারণ করে প্রত্যেকেই সকল ধর্মের লোকদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করব এটাই হোক আমাদের প্রত্যয়। ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন দিনে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য,বিভেদ। ঈদের এই অনাবিল আনন্দ,সুখ-শান্তি বছরের প্রতিটি দিনই প্রবাহিত হোক দেশের প্রতিটি মানুষের অন্তঃকরণে সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা  মিলনের দিন পবিত্র ঈদ উল ফিতর। ঈদ অঙ্গীকারেরও উৎসব অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ।



ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। এই প্রত্যাশায় তাই,আসুন আমাদের প্রাণের শহরকে একটি আধুনিক,মানবিক ও পরিকল্পিত  প্রতিটি নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং এই শহরকে একটি মানবিক ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই পৌরবাসী প্রতিটি সাধারণ ভোটারদের দোয়া ও ভালোবাসা কামনা করেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment