ইসলামপুরে একচ্ছত্র জনপ্রিয়তার নাম সুলতান মাহমুদ বাবু

 


আলমাস হোসেন আওয়ালঃ


১২ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে ১৩৯, জামালপুর-২ ইসলামপুর আসনে ভোটের মাঠে ৪ জন প্রার্থীর মধ্যে  দ্বিমুখী  লড়াই হবে বলে মনে করে অনেক ভোটার। এর মধ্যে বিগত ২০০১-২০০৬ এ সাংসদ থাকাকালীন  অবিস্মরণীয় উন্নয়নের জন্য একচ্ছত্র জনপ্রিয়তায় ভাসছেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও  সাবেক সাংসদ সুলতান মাহমুদ বাবু । 


উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের ধারণা সুলতান মাহমুদ বাবুর   অসাধারণ নেতৃত্বগুণ ও পরিকল্পনার মাধ্যমে ইসলামপুরকে  তিলোত্তমা নগরী গড়ার লক্ষ্যে কাজ করবেন ।  উপজেলার মানুষের উপকার ও উপজেলার উন্নয়ন  করাই তাঁর একমাত্র ব্রত। তিনি সাংসদ থাকাকালীন সময়ে উপজেলার শিক্ষা, যোগাযোগ  ও স্বাস্থ্যসেবায় এনেছেন আমূল পরিবর্তন। পূর্বাঞ্চলের আপামর সাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। পশ্চিমাঞ্চলের দুঃখ  যমুনা নদীর ভাঙণের ফলে প্রতি বছর ৬টি ইউনিয়নের  শত-শত পরিবার ভূমিহীন ও গৃহহীন হলে স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করে নদী ভাঙ্গন থেকে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করেছেন । 


জানাযায়, শিক্ষক,ব্যবসায়ী,কবি-সাহিত্যিক,আইনজীবী ,কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষক, রিক্সা -ভ্যানচালক,শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ বক্তব্যে  সবাই বলেন, ইসলামপুরের গণমানুষের নেতা সুলতান মাহমুদ বাবু  যেকোনো বিপদে আপদে সাহায্য করেন  । 


উপজেলা নির্বাচন কমিশনার জামান হোসেন চৌধুরী জানান,  এবারের নির্বাচনে ১৩৯, জামালপুর -২ ইসলামপুর আসনে ৯২ টি কেন্দ্রে ২ লক্ষ ৮২ হাজার ৮৮ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৪৪ হাজার ৪শ ৫৮ জন পুরুষ, ১ লক্ষ ৩৭ হাজার ৬ শ ২৯ জন ও ১ জন হিজড়া ভোটাধিকার প্রয়োগ করবে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment