জামালপুর দর্পণঃ
জামালপুরের ইসলামপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জামালপুর শাখার অধীনে ইসলামপুর বাজার আউটলেটের (এজেন্ট: মেসার্স যমুনা ইলেকট্রনিক্স) উদ্যোগে "আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা" বিষয়ক কর্মশালা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ টি এম শাহরিয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক পিএলসি ও শাখা প্রধান, জামালপুর।
মেসার্স যমুনা ইলেকট্রনিক্স ও এজেন্ট আউটলেটের চেয়ারম্যান জনাব মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ মনিরুজ্জামান রাসেল, ইনচার্জ, এজেন্ট আউটলেট, ইসলামপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: কামাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক পিএলসি ও শাখা প্রধান, ইসলামপুর শাখা।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মোঃ ছামিউল আলম, অফিসার, ইসলামী ব্যাংক পিএলসি, জামালপুর শাখা এবং ইসলামী ব্যাংক পিএলসি জামালপুরের অপর এক কর্মকর্তা।
কর্মশালায় গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন, সৈয়দ এনামুশ শাকুর, শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আশরাফুল আলম চৌধুরী, অফিসার, ইসলামী ব্যাংক পিএলসি, জামালপুর শাখা।
হাফেজ মোঃ ফয়জুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানটি মাওলানা মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

0 $type={blogger}:
Post a Comment