জামালপুর দর্পণ ডেস্কঃ
ইসলামপুর কলেজ মোড় খালেপাড়া এলাকায় দুই তরুণীকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই দুই নারী সমকামী সম্পর্কে জড়িত। সম্প্রতি তাদের একান্তে সময় কাটানোর সময় এলাকাবাসী ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাদের ওপর চড়াও হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তথ্য অনুযায়ী, ওই দুই তরুণীর মধ্যে একজন বিবাহিত এবং তার একটি মেয়ে সন্তান রয়েছে। অপর তরুণী অবিবাহিত। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে যুক্ত এবং এর আগে গোপনে একসঙ্গে কক্সবাজারেও বেড়াতে গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই দুই তরুণীকে একসঙ্গে দেখার পর এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের হেনস্তা করে। এলাকায় এ ধরনের ঘটনা সমাজের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি করে স্থানীয়রাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই দুই তরুণীকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নেয়।
প্রকাশ্যে এমন ঘটনা ঘটার পর পুরো কলেজ মোড় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করার ঘটনায় সচেতন মহলে উদ্বেগ রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে। তবে যেখানে তাদেরকে পাওয়া গিয়েছে সেই বাড়িতে অন্যান্য অপকর্ম হয় বলেও অভিযোগ উঠেছে।

0 $type={blogger}:
Post a Comment