ইসলামপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

 


আলমাছ হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইসলামপুর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল এবং ইসলামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল মানসম্মত পাট বীজ এবং বিভিন্ন প্রকার রাসায়নিক সার।


উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল জানান, বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতির অংশ হিসেবে কৃষকদের উৎসাহিত করতে এবং পাটের আবাদ বৃদ্ধি করতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে এই সার ও বীজ পেয়ে এলাকার প্রান্তিক কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, সময়মতো এই উপকরণ পাওয়ায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন নিশ্চিত হবে।


এ সময় কৃষকেরা পাট বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগ কে সময়োপযোগী ও সহায়ক হিসেবে উল্লেখ করেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment