বিদায়ের আবেগ ও আগমনের উচ্ছ্বাসে প্রাণবন্ত আয়োজন



আলমাস হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নং চর হাই স্কুল এন্ড কলেজে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি হামিদুর রহমান মলিন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের কামারেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী,স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ রহিম, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।


প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আঃ হাকিমের তত্ত্বাবধানে আয়োজনটি এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।


সভাপতি হামিদুর রহমান মলিন তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজ যারা বিদায় নিচ্ছ, তারা শুধু এই প্রতিষ্ঠানের নয়, বরং দেশের ভবিষ্যৎ কর্ণধার। তোমাদের সততা, পরিশ্রম ও দায়িত্ববোধই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। জীবনের প্রতিটি ধাপে সৎ ও আদর্শবান থেকে নিজেদের গড়ে তুলতে হবে।”


তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের স্বপ্ন। এই প্রতিষ্ঠান তোমাদের মেধা ও মনন বিকাশের জন্য সবসময় পাশে থাকবে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়মিত অধ্যয়ন করলেই তোমরা সফলতার শিখরে পৌঁছাতে পারবে।”


অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্ত ও নবীনদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment