ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত



জামালপুর দর্পণঃ 

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অবস্থিত শতবর্ষের প্রাচীনতম ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুল এন্ড কলেজের ২০২৬ ইং সনের এসএসসি ও এসএসসি ভোকেশনাল শাখার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


অধ্যক্ষ মোঃ আব্দুছ ছালাম চৌধুরীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি নাজমুল হুসাইন। 



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আখতার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল হক মামুন। 


এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা কামরুন নাহার, সাহেলী শিরিন, সহকারী অধ্যাপক শাহীনারা বেগম, মোসাঃ নাজমুন নাহারসহ সহকারী শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা। 


অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনায় সহকারী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হুসেন ও পরিচালনার দায়িত্বে ছিলেন ট্রেড ইন্সট্রাক্টর মোঃ মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আমজাদ হোসেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment