ইসলামপুরে এমপি বাবু ও পরিবারসহ বিএনপি নেতাদের সংবর্ধনা; কুলকান্দিতে প্রার্থী ঘোষণা

​রোকনুজ্জামান সবুজঃ 

জামালপুরের ইসলামপুরে কুলকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, তাঁর পরিবারের সদস্য এবং  উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মাগুনিয়া বাজারে আয়োজিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নূর ইসলাম। সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করেন এমপি সুলতান মাহমুদ বাবুর জ্যেষ্ঠ কন্যা ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা নাফিজ বিনতী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব,ইসলামপুর মহিলা কলেজের নব নির্বাচিত সভাপতি জনাবা সানজিয়া শাফিজ দ্যুতি,এমপি সুলতান মাহমুদ বাবুর জেষ্ঠ্য ভ্রাতা ব্রিগেডিয়ার (অব:) মোস্তাফিজুর রহমান,ইঞ্জিনিয়ার শাহজাহান ও হুমায়ুন কবির,উপজেলা বিএনপির সিনিয়র সহ:সভাপতি মিজানুর রহমান খান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজম উদ-দ্দৌলা পাহলোয়ান,বাবলু সরদার,সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী প্রমুখ। 

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবলু মন্ডল,এ কে এম শহিদুর রহমান,আউয়াল খান লোহানী,জয়নাল আবেদীন সরকার প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে বলেন,"আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।" বক্তব্য শেষে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আলহাজ্ব নূর ইসলামের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

​এমপির এই ঘোষণাকে সমাবেশে উপস্থিত হাজারো নেতাকর্মী করতালির মাধ্যমে স্বাগত জানান এবং আলহাজ্ব নূর ইসলামকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment