জামালপুর দর্পণঃ
দীর্ঘদিন ধরে তিরুথা বটতলা বাজার থেকে স্লুইচগেট বাজার পর্যন্ত প্রায় ১৮০০ মিটার রাস্তা চলাচলের অনুপযোগী থাকায় এলাকার সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
বিশেষ করে বর্ষাকালে কাদা পানির কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী ও পথচারীদের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।
এই গুরুত্বপূর্ণ সড়কটি পাকাকরণ হলে এলাকার মানুষের যাতায়াত যেমন সহজ হবে তেমনি কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহনে সুবিধা হবে এবং পার্শ্ববর্তী এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
এই জনদুর্ভোগ নিরসন ও দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিরুথা বটতলা বাজার থেকে স্লুইচগেট বাজার পর্যন্ত ১৮০০ মিটার রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এটি কোনো ব্যক্তির একক দাবি নয়, এটি এলাকাবাসীর যৌক্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবি। উন্নত যোগাযোগ ব্যবস্থা এলাকার উন্নয়ন ও মানুষের স্বস্তির অন্যতম চাবিকাঠি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি এলাকাবাসীর বিনীত অনুরোধ, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
এ বিষয়ে জানতে চাইলে ১ নং কেন্দুয়া ইুনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, ইত্যিমধ্যে ১০০০ মিটার রাস্তা পাকাকরণের অনুমতি পাওয়া গেছে। বাকি ৮০০ মিটারের জন্যও আবেদন করা হয়েছে। অতি শীঘ্রই রাস্তা পাকাকরণের কাজ শুরু হবে ইনশা আল্লাহ।

0 $type={blogger}:
Post a Comment