ইসলামপুরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ অনুষ্ঠিত



আলমাছ হোসেন আওয়ালঃ

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে  ইসলামপুর উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ হয়েছে।

শুক্রবার (১২ জুন) ইসলামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন প্রজন্মের মেধা, বিজ্ঞানচর্চা এবং উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়। বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করা হয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির শিক্ষা উৎকর্ষ সহায়তা প্রকল্পের উদ্যোগে এবং ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প, নতুন ব্যবসায়িক উদ্যোগের পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। অতিথিরা প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় তারা শিক্ষার্থীদের উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত তথ্য শোনেন এবং তাদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment