রোকনুজ্জামান সবুজঃ
আসন্ন জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরাঞ্চলের মানুষের সার্বিক উন্নয়ন ও অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ সমাজসেবক কামাল হাসান সিদ্দিকী।
যমুনার দুর্গম চরাঞ্চলের কৃতি সন্তান, উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকীর সুযোগ্য পুত্র কামাল হাসান সিদ্দিকী যমুনার চরের সর্বস্তরের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
উপজেলা যুবদলের সদস্য ও সাপধরী ইউনিয়ন যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক কামাল হাসান সিদ্দিকী রাজনৈতিক ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে দীর্ঘদিন ধরে চরের অবহেলিত মানুষের পাশে রয়েছেন। বন্য নদী ভাঙনসহ চরাঞ্চলের যেকোনো দুর্যোগে ও মানবিক সংকটে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
স্থানীয় ভোটারা জানান, সাপধরী ইউনিয়নটি যমুনার বুকে এক বিচ্ছিন্ন ও দুর্গম জনপদ। এখানকার রাস্তাঘাট,শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো হয়নি। এই অবহেলিত জনপদকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে রূপান্তর করতে কামাল হাসান সিদ্দিকীর মতো একজন তরুণ,সৎ ও কর্মঠ নেতৃত্বের কোনো বিকল্প নেই।
চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হাসান সিদ্দিকী বলেন, "সাপধরী ইউনিয়নের চরাঞ্চলের মানুষ যুগ যুগ ধরে নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমার মূল লক্ষ্য—নির্বাচিত হয়ে এই দুর্গম চরের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা, কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিত করা এবং প্রতিটি ঘরে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। যমুনার অবহেলিত ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো এবং চরের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমার একমাত্র রাজনৈতিক অঙ্গীকার।"
তিনি আরও বলেন,"আমার বাবা চরের মানুষের কল্যাণে সারা জীবন রাজনীতি করে গেছেন। আমিও সেই আদর্শ বুক পকেটে নিয়ে চরের মানুষের পাশে থাকতে চাই। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের যে অভূতপূর্ব সাড়া আমি পাচ্ছি তাতে শতভাগ আশাবাদী যে, সাপধরী ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দেবেন।"

0 $type={blogger}:
Post a Comment