আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান-এর আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর নিজ এলাকায় তাঁর প্রথম আগমনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার ৮ মে ২০২৬ বিকাল ৩:০০ ঘটিকায় ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, এমপি, জামালপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব মোস্তাফিজুর রহমান বাবুল, জনাবা নিলুফার চৌধুরী মনি, মাননীয় সংসদ সদস্য, জামালপুর জেলা বিএনপির সভাপতি, জনাব ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর জেলা পরিষদের প্রশাসক, জনাব সিরাজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩৯, জামালপুর-২ (ইসলামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. ই. সুলতান মাহমুদ বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: জাকির হোসেন।
উপজেলা ও পৌর বিএনপি, ইসলামপুর, জামালপুর-এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নজরুল ইসলাম খানের রাজনৈতিক দূরদর্শিতা এবং দেশ গঠনে তাঁর অবদানের প্রশংসা করেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতা ও শুভকামনা ব্যক্ত করেন।

0 $type={blogger}:
Post a Comment