জ্বালানি তেল কালোবাজারির অভিযোগে ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশন ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা



আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :

‎জ্বালানি তেলের বাজারে কারসাজি আর ওজনে কম দেওয়ার দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে প্রশাসনের জালে ধরা পড়ল জামালপুরের ইসলামপুরের ঝর্ণা ফিলিং স্টেশন। মঙ্গলবার (১২ মে) সকালে পরিচালিত এক ঝটিকা অভিযানে বেরিয়ে এসেছে তেল চুরির চাঞ্চল্যকর সব তথ্য। অভিযানে অনিয়ম ও গোপনে তেল বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের জরিমানা করার পাশাপাশি ম্যানেজারকে পাঠানো হয়েছে জেলহাজতে।

‎​বেশ কিছুদিন ধরেই ঝর্ণা ফিলিং স্টেশনের বিরুদ্ধে তেল মজুত রাখা এবং গোপনে বেশি দামে বিক্রির অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুওয়ান ইফতেকারের নেতৃত্বে অভিযান চালানো হয়।

‎​ট্যাগ অফিসার মোস্তফা মনোয়ারের দেওয়া তথ্যমতে, ২৬,০০০ লিটার (পেট্রোল, অকটেন ও ডিজেল) থাকার কথা থকলেও ​বাস্তবে পাওয়া গেছে মাত্র ১৩,২০০ লিটার। ​অর্থাৎ, প্রায় ১২,৮০০ লিটার জ্বালানি তেলের কোনো হদিস মেলেনি, যা গোপনে কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

‎​ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি পৃথক ধারায় প্রতিষ্ঠানটিকে কঠোর শাস্তি প্রদান করা হয়েছে, ​ধারা ৪৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং ​ধারা ৪৬ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা।

‎ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎​ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী নিশ্চিত করেছেন যে, আদালতের রায় কার্যকর করতে দণ্ডপ্রাপ্ত ম্যানেজারকে ইতিমধ্যেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাধারণ মানুষের দাবি, এই অভিযানের ফলে অন্য অসাধু ব্যবসায়ীদের কাছে একটি কঠোর বার্তা পৌঁছাবে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment